1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

ইয়েমেনে হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫৩

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ইয়েমেনে হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচজন শিশু ও দুইজন নারী রয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৮ জন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লোহিত সাগরে মার্কিন জাহাজে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বলেছেন, শনিবারের হামলার লক্ষ্য ছিল একাধিক হুথি নেতা। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে ইরানকে শক্ত বার্তা দিতে চায় যে, তারা আর সহ্য করবে না।

হুথি নেতা আব্দুল মালিক আল হুথি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতদিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাবে, ততদিন তাদের বাহিনী লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা জানিয়েছে, রোববার রাতে বন্দরনগরী হুদাইদায় নতুন করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের নীতির কড়া সমালোচনা করে বলেছেন, “ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করুন, ইয়েমেনি জনগণের হত্যা বন্ধ করুন।”

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুথিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “যদি তারা না থামে, তবে তাদের ওপর ‘নরকের বৃষ্টি’ নেমে আসবে, যা তারা আগে কখনো দেখেনি।”

এদিকে, বিশ্লেষকদের মতে, ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা ও হুথিদের প্রতিরোধের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট