1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

ইসলামপুরে ১৪৪ ধারা ভঙ্গ: দুই ফটোকপি দোকানী আটক, দোকান সিলগালা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষার সময় ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে দুইজন ফটোকপি দোকানীকে আটক করা হয়েছে এবং তাদের দোকান সিলগালা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের গেটে একটি ফটোকপির দোকান খোলা রাখার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে আজিজ কম্পিউটার নামক দোকানটি সিলগালা করা হয়।

আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন হলেন মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের ছেলে মো: জুয়েল এবং অপরজন ইসলামপুরের মধ্য দরিয়াবাদ এলাকার এমদাদুল হকের ছেলে মো: মিজানুর রহমান।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান, এবং উপস্থিত ছিলেন ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান বলেন, “এসএসসি পরিক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি এবং ১৪৪ ধারা ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করি।” এ ঘটনায় ইসলামপুরে ১৪৪ ধারা ভঙ্গের জন্য শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, যা এলাকার অন্য দোকানগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এই উদ্যোগ শান্তিপূর্ণ পরিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট