1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি

এবার বোমা’ ফাটালেন অমিত শাহ বাংলাদেশ নিয়ে ,অ্যাকশনে ভারত?

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
অমিত শাহ

বাংলাদেশী চিহ্নিত করে বহিষ্কার করুন’ সাফ বার্তা অমিত শাহের। অনুপ্রবেশ ইস্যুতে এবার কঠোর পদক্ষেপের পথে ‘ডাবল ইঞ্জিন সরকার’।

বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ আটকাতে এবার বিরাট বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এই ইস্যুতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার।

বৈঠকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, স্বরাষ্ট্রমন্ত্রী আশীষ সুদ, দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় এক দশক পর এই প্রথম দিল্লির মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই ধরণের হাইভোল্টেজ বৈঠকে অংশ নিলেন।

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ:
স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিবৃতিতে, অমিত শাহ বলেছেন যে বাংলাদেশী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।  ভারতে অবৈধ অনুপ্রবেশ, নথিপত্র তৈরি এবং বসতি স্থাপনে যে সব নেটওয়ার্ক বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাহায্য করছে তাদের পুরো নেটওয়ার্কের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করে অবিলম্বে বহিষ্কার করা উচিত বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশকে আন্তঃরাজ্য গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। অমিত শাহ বলেন, দিল্লিতে সক্রিয় আন্তঃরাজ্য গ্যাংগুলিকে নির্মূল করা দিল্লি পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি তিনি দিল্লি পুলিশকে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট