1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর: সেনা-পুলিশ অভিযানে ৮ জন আটক

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হন এবং সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারবাজারে ছাগল হাটার জায়গায় ফুলবাড়ি গ্রামের এক ব্যক্তি টং দোকান বসাতে গেলে বারবাজারের ফাস্টফুড ব্যবসায়ী শফিকুল ইসলামের ভাই ওহিদুল ইসলাম তা নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ফুলবাড়ি গ্রামের লোকজন ওহিদুলকে মারধর করে গুরুতর আহত করে।

ঘটনার জেরে সন্ধ্যায় বারবাজারে একটি শালিস বৈঠক আহ্বান করা হয়েছিল। কিন্তু বৈঠকের আগেই ফুলবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে বারবাজারে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং শফিকুলের দোকান ভাঙচুর করে। এ সময় বাজারের ব্যবসায়ীরা প্রতিরোধে এগিয়ে এলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

সংঘর্ষের খবর পেয়ে বারবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। পরবর্তীতে রাত ১২টার দিকে ফুলবাড়ি গ্রামের একটি স্কুল মাঠে হামলার উদ্দেশ্যে জড়ো হওয়া লোকজনের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী ও কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানে ৮ জনকে আটক করা হয়।

ঘটনার পর ব্যবসায়ী শফিকুল ইসলাম ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া বারবাজার ফাঁড়ির ইনচার্জ বনি আমিন পাইক আরেকটি মামলা দায়ের করেছেন। আটক আসামিদের রবিবার ঝিনাইদহ আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মারামারির উদ্দেশ্যে গভীর রাতে জড়ো হওয়া ৮ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ককটেলের আলামতও সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

এই সংঘর্ষে ওহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এছাড়া শফিকুল ইসলামের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় বারবাজারে আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট