1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান

কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
কালীগঞ্জে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে সুগার মিলের আখ পরিবহনের ট্রলি গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখিৰ্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

জানাগেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ সুগার মিলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনা স্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে।

জানতে চাইলে কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট