1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন ইরানে টানা ১১ দিনের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা: নিহত ছাড়াল ১৭০০ কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের

কালীগঞ্জে দুই গ্রাহক পেলেন ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ালটন প্লাজার দুই গ্রাহককে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

ক্রেতা এবং ক্রেতা পরিবারের সদস্যের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি দুই পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে ক্রেতা আল্লাদি বেগমের মৃত্যুতে সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন তার স্বামী হুজুর আলী এবং অপর কিস্তি গ্রাহক মো. আলাউদ্দিনের মৃত্যুতে স্ত্রী সুমনা আক্তার ৫০ হাজার টাকার সহায়তা পেয়েছেন।

কিস্তি গ্রাহক আল্লাদি বেগম ১৮ হাজার ৯০৭ টাকা মূল্যের মোবাইল ৩ হাজার ৮০০ টাকা জমা দিয়ে ক্রয় করে তিনটি কিস্তিতে ৬৬০০ টাকা পরিশোধ করেন। এরপর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলে গত ২ মার্চ তার স্বামী হুজুর আলী ৫০ হাজার টাকা সহায়তা পান।

অপরদিকে, ক্রেতা মো. আলাউদ্দিন ৪৮ হাজার ১৭৩ টাকা মূল্যের ওয়াশিং মেশিন কিনে ১০ কিস্তিতে ২৭ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন। এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে গত ৬ মার্চ তার স্ত্রী সুমনা আক্তার ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তার ৫০ হাজার টাকা পেয়েছেন।

উক্ত সুবিধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ঝিনাইদহ জোনের রিজিওনাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাগর আহম্মেদ, ম্যানেজার হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, কিস্তি চলমান অবস্তায় ক্রেতা বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট