1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান

কালীগঞ্জে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেককাটা

বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ মটর মালিক সমিতির ভবনে আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের ঝিনাইদহ প্রতিনিধি ও নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন- মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপন, আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি জামির হোসেনের সঞ্চালনায় সভাতে আরো বক্তব্য রাখেন, রাজনীতিবিদ মোজাম্মেল হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির ও পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির সোহাগ।

প্রতিষ্টা বার্ষিকীর কেককাটা ও র‍্যালীতে সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জিটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান, দিপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী, কালবেলা পত্রিকার ওসমান গনি জুয়েল, বীর জনতার বাবুল আক্তার, প্রতিদিনের সংবাদের এম এ লিতু, সাংবাদিক জাকারিয়া হোসেন ও রিয়াদ হোসেন সহ মটর মালিক সমিতির নেতৃবন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট