1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

কাহারোলে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা

কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
কাহারোলে অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মাহমুদুল হাসান মিশুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের পিছনে ঢেপা নদী থেকে ড্রাম ট্রাকের মাধ্যমে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ মাহমুদুল হাসান মিশুকে আটক করেন।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী, মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট