1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

কাহারোলে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার আলোচনা সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন

দিনাজপুরের কাহারোল উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা আয়োজন করা হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশু জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রোগ্রাম অফিসার অলবিনুস সরেন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. জরিনা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে আলোকপাত করেন। তারা যৌতুক, মাদক ও পুষ্টি সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, শিশু ও যুব ফোরাম, ইয়ুথ ভিজিলেন্স দল এবং গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালানোর আহ্বান জানান।

এ সময় বক্তারা মুকুন্দপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট