1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

খালেদা জিয়ার বড়পুকুরিয়া কয়লাখনি মামলার শুনানি ২৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
খালেদা-জিয়া

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই তারিখ নির্ধারণ করেন।

আজ (বুধবার) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ সময় খালেদা জিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে শুনানি শেষ না হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় প্রাথমিকভাবে ১৩ জন আসামি ছিলেন। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় এবং ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালে মৃত্যুবরণ করায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

বর্তমানে মামলার আসামির সংখ্যা ১০ জন, যাদের মধ্যে আছেন, বেগম খালেদা জিয়া – বিএনপি চেয়ারপারসন, আলতাফ হোসেন চৌধুরী – সাবেক বাণিজ্যমন্ত্রী, ড. খন্দকার মোশাররফ হোসেন – সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, এম কে আনোয়ার – সাবেক কৃষিমন্ত্রী, এম শামসুল ইসলাম – সাবেক তথ্যমন্ত্রী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মোয়াজ্জেম হোসেন – হোসাফ গ্রুপের চেয়ারম্যান, নজরুল ইসলাম – সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, মঈনুল আহসান – পেট্রোবাংলার সাবেক পরিচালক, এ কে এম মোশারফ হোসেন – সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি পরিচালনার সময় দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

পরবর্তী শুনানি আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে অভিযোগ গঠনের বিষয়ে বিস্তারিত শুনানি হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট