1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ ও ভারতে ৩ জনের মৃত্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউ আবেদনের শুনানি ১৯ জানুয়ারি

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জন এবং ভারতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে শ্রীলংকা ও ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু ও পুদুচেরিতে স্থলভাগে আঘাত হানে। এতে চেন্নাই শহরে বন্যা দেখা দিয়েছে। ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির কারণে ট্রেন চলাচল এবং বিমান ওঠানামা স্থগিত করা হয়।

চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে ও বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু রাজ্যে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চেন্নাই বিমানবন্দরে রোববার ভোর ৪টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ছিল।

শ্রীলংকায় ফিনজালের প্রভাবে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন পূর্বাঞ্চলে নিহত হয়েছেন। বন্যা ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজাল বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে ঝড়ের পরবর্তী প্রভাব নিয়ে সতর্ক থাকতে বলেছে সংশ্লিষ্ট বিভাগ।

এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা এবং মানুষদের সহায়তায় কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট