1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি

ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। সেসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার আহ্বায়ক নাসির আল সাদী, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রত্না খাতুন, তানাইম, সাব্বির আহমেদ জুয়েল, নাগরিক কমিটির এডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক, মনির হোসেন, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

সেসময় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে উল্লেখ করে দেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ কায়েম না হতে পারে সেজন্য ছাত্র জনতা এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ, লুটপাট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট