1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন ইরানে টানা ১১ দিনের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা: নিহত ছাড়াল ১৭০০ কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের

জগন্নাথপুরে বিশেষ অভিযানে নারীসহ ৭ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
জগন্নাথপুরে বিশেষ অভিযানে নারীসহ ৭ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার নারীসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র এবং থানা পুলিশের তথ্য অনুযায়ী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের দিকনির্দেশনায় ২৩ নভেম্বর (শনিবার) রাতে এসআই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একটি পুলিশ দল এই অভিযান চালায়। অভিযানে জগন্নাথপুর উপজেলার অনন্ত গোলাম আলীপুর গ্রাম থেকে সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কাজল মিয়া (৫০), পিতা মৃত নূর উল্লাহ, ছুনু মিয়া (৪০), পিতা মৃত নূর উল্লাহ, শাহিনুর মিয়া (২৫), পিতা আফজল মিয়া, আলমগীর মিয়া (৩০), পিতা কাজল মিয়া, ইসলাম উদ্দিন (২৫), পিতা মারফত মিয়া,  দিদার আলম (২০), পিতা আব্দুল নূর, শারবান বিবি (৪০), স্বামী আব্দুল নূর।

উক্ত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মামলা নং-১৪ (২৪/১১/২০২৪ খ্রিষ্টাব্দ) এর অধীনে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ধারাগুলো হলো: ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৮০, ৪২৭, ৫০৬(২), এবং ১১৪ দণ্ডবিধি। (জি আর-১৬২/২৪)।

গ্রেপ্তারকৃতদের ২৪ নভেম্বর (রবিবার) যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও নিয়মিত মামলাগুলোর প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট