1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

জিয়ানগরে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই, গ্রেপ্তার- ০২

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
আসামী ছিনতাই
পিরোজপুরের জিয়ানগরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ০২জনকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।
সোমবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ০৩ নং বালিপাড়া ইউনিয়নের ১নং সাঈদখালি ওয়ার্ডে এ ঘটনা  ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান এলাকার একটি  সামাজিক অনুষ্ঠানে যোগদান করেছে, পুলিশ এই খবর বিশ্বস্ত সূত্রে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারের খবরে সামাজিক অনুষ্ঠানে আগত উপস্থিত আত্মীয়-স্বজন ও আওয়ামী লীগ নেতারা হেলাল খানের গ্রেফতারে উত্তেজিত হয়ে বাগ বিতোন্ডা সহ হাতা হাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আসামি হেলাল খানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।
পুলিশ অতঃপর তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুস সাত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেফতার করে। এ ব্যাপারে স্থানীয়রা জানান যে, পুলিশ যে ০২জনকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত নয় বরং তারা অনুষ্ঠানের আয়োজকদের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, ঘোষের হাট  বাজারে ককটেল বিস্ফোরক ও বিএনপির মিছিলের হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হেলাল খান একজন চিহ্নিত অপরাধী।তাকে গ্রেফতারের পর তার আত্মীয়-স্বজনসহ স্থানীয় জনতা আসামী ছিনিয়ে  নিয়ে আইন পরিপন্থী কাজে জড়িয়েছে।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট