1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ঝিনাইদহে টায়ার মেরামতের দোকানে বয়লার বিস্ফোরণে মিস্ত্রি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ঝিনাইদহে টায়ার মেরামতের

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় একটি টায়ার মেরামতের দোকানে বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (৩০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন মিস্ত্রি সাব্বির হোসেন। এ সময় হঠাৎ করে টায়ার হিট দেওয়ার বয়লার মেশিনটি বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের ফলে সাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দোকানের মালিকও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মিস্ত্রি সাব্বির হোসেন হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। নিহতের লাশ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট