1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

ঝিনাইদহে নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমকার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, ক্যাব সদস্য এন এম শাহজালাল, সনাক সভাপতি সাইফুল মাবুদ, ক্যাব সদস্য হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক আব্দুস সালাম, ক্যাব’র সমন্বয়কারী শরিফা খাতুন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

মতবিনিময় সভায় বক্তারা, মাঠ থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত সবজি পৌছাতে দাম বৃদ্ধির পেছনে নানা চক্র ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন। পাশাপাশি বাজার নিয়ন্ত্রনে তদারকি বৃদ্ধির পরামর্শ দেন। এরই প্রেক্ষিতে সাধারন ভোক্তাদের মতামতকে প্রাধান্য দিয়ে সে বিষয়ে বাজার নিয়ন্ত্রনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট