1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

টানা চতুর্থবার পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি সোয়েল রানা

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা
মাঝে ওসি সোয়েল রানা, এস.আই রবিউল ইসলাম ও এ.এস.আই এরশাদুল হক

অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের জন্য টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা।

রবিবার (১৬ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সেই সাথে দেবীগঞ্জ থানার এস.আই মোঃ রবিউল ইসলামকে শ্রেষ্ঠ এস.আই এবং এ.এস.আই মোঃ এরশাদুল হককে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীর স্বীকৃতি প্রদান করা হয়।

সোয়েল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এময়য় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, পঞ্চগড় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড় পুলিশ লাইনে আর.আই মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, জনগণের সেবাই আমাদের প্রধান অঙ্গীকার, আর এই স্বীকৃতি দেবীগঞ্জ থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট