1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করলেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শন করছেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি সরেজমিনে কর্মসূচির নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

জানা গেছে, সারাদেশে খাল পুনঃখনন পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে। উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতি মাঠ পরিদর্শনে আসেন সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

পরিদর্শনকালে তিনি উপজেলার রামচন্দ্র মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং শুকান দিঘি মাঠসহ কর্মসূচির বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আক্তারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বখতিয়ার উদ্দিন কচিসহ স্থানীয় রাজনৈতিক প্রশাসনিক কর্মকর্তারা।

এছাড়া কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই দিনে সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এমপি খাল খনন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেন।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট