1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা কালীগঞ্জে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি আবু তালিবের

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ান গাজীপুর থেকে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ান গাজীপুর থেকে উদ্ধার

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে তাকে উদ্ধারের চেষ্টা চলছিল। দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে গাজীপুরের একটি এলাকা থেকে মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

শিশু সায়ান নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার (৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১০ মার্চ) সকাল থেকে এক অচেনা নারী শিশুটির পাশে থেকে যত্ন নেন এবং বিভিন্নভাবে তার পরিবারকে সহযোগিতা করেন। দুপুরে ওই নারী শিশুটির পরিবারসহ একসঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের আধঘণ্টা পর শিশুটির মা হাসি বেগম টয়লেটে যাওয়ার কথা বললে ওই নারী তাকে আশ্বস্ত করেন যে, তিনি সায়ানকে দেখে রাখবেন। কিন্তু প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে মা হাসি বেগম ও দাদি পারভিন দেখেন, সায়ান নিখোঁজ!

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় তিন থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

শিশু সায়ানকে ফিরে পেয়ে তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে কীভাবে এমন ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট