1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

দিনাজপুরের কাহারোলে ধর্মীয় ভাবগম্ভীর্যে সরস্বতী পূজা উদযাপিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
সরস্বতী পূজা

দিনাজপুরের কাহারোলে ধর্মীয় ভাবগম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই দিন থেকেই ঋতুরাজ বসন্তের সূচনা হয়।

কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও পারিবারিকভাবে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যার দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় নিষ্ঠার সঙ্গে পূজায় অংশগ্রহণ করেন এবং ব্যাকুলভাবে প্রার্থনা করেন।

এ উপলক্ষে বিভিন্ন মন্ডপে প্রতিমা স্থাপন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা উপলক্ষে মন্ডপগুলোকে নান্দনিকভাবে সাজানো হয় এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে সবার প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এমন আয়োজনে এলাকার হিন্দু ধর্মাবলম্বী জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ধর্মীয় ভাবগম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই পূজা সকলের অংশগ্রহণে আরও মহিমান্বিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট