1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

দিনাজপুরে আমীরে জামায়াতে ইসলামীর আগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি

দিনাজপুর (কাহারোল) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
আমীরে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালির নেতৃত্ব দেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মোঃ জাকিরুল ইসলাম। উপজেলা জামায়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

শুভেচ্ছা র‍্যালিতে জামায়াতে ইসলামী, যুব সমাজ এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি ছিল উৎসবমুখর এবং সকল অংশগ্রহণকারী উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমীরের আগমনকে স্বাগত জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীরের দিনাজপুর সফর উপলক্ষ্যে এই র‍্যালি এলাকার রাজনৈতিক পরিবেশে একটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল বার্তা ছড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও উদ্দীপনা এই আয়োজনকে সফল করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট