1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুল মান্নানের পরিবারের বিরুদ্ধে। আদালতের রায়ের পরও সংঘর্ষ চলেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়া এলাকায়। ভুক্তভোগীরা জানান, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈত্রিক সূত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক ছিলেন মৃত শেখ মোহাম্মদ সিদ্দিক। পরিবারের আর্থিক অসহায়তার কারণে জমিটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল।

সম্প্রতি তারা উচ্চ আদালত থেকে পক্ষে রায় নিয়ে দোকানঘর নির্মাণ শুরু করলে বাঁধা দেয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা। ভোররাতে শামীম আরার দেবরসহ তার লোকজন দোকানগুলো ভেঙে দেয়। ভুক্তভোগী রহিমা খাতুন বলেন, “আমাদের জমি আমরা কাউকে বিক্রি করি নাই বা দানও করি নাই। এখন কেন আমাদের জমিতে বাঁধা দেওয়া হচ্ছে, তা আমরা বুঝতে পারছি না।”

অন্য ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করেন, “স্বৈরাচারী সময়ে আওয়ামী লীগের ক্ষমতার সুবিধা নিয়ে জাল দলিল তৈরি করে আমাদের জমি লেখা হয়েছিল। আদালতের পক্ষে রায় সত্ত্বেও ঘর নির্মাণে বাধা দেওয়া হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত শামীমআরা অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘর ভেঙেছি এমন মিথ্যা কথা। আমরা এমন কিছু করি না। ওই জমি আমাদেরই।”

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট