1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

নতুন বছরে বিমান টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে যাত্রীরা মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন।

আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় প্রমোকোড ‘FLYBG 2025’ ব্যবহার করতে হবে। এই কোড ব্যবহারের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকিটে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ অফার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের অনলাইন টিকিট কাটায় উৎসাহিত করার জন্যই এই বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। অফারটি কাজে লাগিয়ে যাত্রীরা সহজেই বিমানের টিকিট কাটতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক রুটে ১৬টি দেশের ২০টি শহরে এবং দেশের অভ্যন্তরে ৭টি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালিত হয়। আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব প্রভৃতি দেশ।

নতুন বছরে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড়ের ঘোষণা বিমানের গ্রাহকদের জন্য ভালো একটি সুযোগ। বিশেষ করে, যারা বিমানের ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে অভ্যস্ত, তাঁদের জন্য এটি অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট