1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি

নিজেকে এক্সপোজ করতে পছন্দ করেন না প্রভা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পার করে তিনি এখন অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টেও অংশ নিচ্ছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন তিনি।

ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রভা বলেন, “নিজেকে এক্সপোজ করতে পছন্দ করি না। কোথায় যাচ্ছি, কী করছি, কী খাচ্ছি—এসব শেয়ার করা এখন ভালো লাগে না। একটা সময় যখন প্রথম ইনস্টাগ্রাম খুলেছিলাম, তখন এক্সাইটমেন্ট কাজ করত। কোথাও গেলে বা সকালবেলা উঠে কফি খেলে স্টোরি দিতাম। কিন্তু এখন লো লাইফ উপভোগ করছি।”

ভালোবাসা নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে প্রভা বলেন, “ভালোবাসাটা হচ্ছে যেই মানুষটাকে আমরা ভালোবাসব, সেই মানুষটার জন্য আমার পর্যাপ্ত সম্মান ও বিশ্বাস থাকবে।”

আসন্ন ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে তার পরিকল্পনা কী—এমন প্রশ্নের জবাবে প্রভা জানান,
“যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছে করে, তখন করি। আবার যখন ফাল্গুন পালন করতে ইচ্ছে করে, তখন ফাল্গুন। বাংলা একাডেমি ১৩ ফেব্রুয়ারি (পয়লা ফাল্গুন) ও ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) এক করে ফেলেছে। এখন এটা যার যার সিদ্ধান্ত, কে কোনটা বেছে নেবে।”

তবে ফাল্গুন নাকি ভালোবাসা দিবস—কোনটি তিনি বেছে নেবেন এমন প্রশ্নে প্রভা বলেন, “আমার প্ল্যান শুধু ফাল্গুন নিয়ে। আমি খুশি যে, ভালোবাসা দিবস আর ফাল্গুন একই দিনে। কারণ, লালের চেয়ে আমার বাসন্তী রঙ বেশি পছন্দ।”

উল্লেখ্য, সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুসারে, ১লা ফাল্গুন এখন ১৪ ফেব্রুয়ারির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। আগে বসন্তের প্রথম দিন ১৩ ফেব্রুয়ারি পালিত হতো, তবে বর্তমানে এটি ১৪ ফেব্রুয়ারিতে পালিত হয়, ফলে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব এখন একই দিনে উদযাপিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট