1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

নোয়াখালীতে পরকীয়ার জেরে দেবরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সময়, গৃহবধূর শ্বশুরকেও ছুরিকাঘাতে আহত করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত যুবক সাইফুল ইসলাম (ওরফে খালেদ) নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির বাসিন্দা এবং তার দেবর। নিহত গৃহবধূর বড় বোন জানান, ১৬ বছর আগে তার বোনের বিয়ে হয়। তার বোন দুই সন্তানসহ সংসার চালাচ্ছিলেন। এক বছর আগে তার বোনের মুঠোফোন নষ্ট হয়ে গেলে, সাইফুলের কাছে মুঠোফোন মেরামত করতে পাঠানো হয় তার বড় ছেলে। মেরামতের পর সাইফুল ওই মুঠোফোনে থাকা কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে নেয় এবং সেগুলি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার বোনের কাছ থেকে সাত লাখ টাকা আদায় করে। এরপর সাইফুল তার বোনের সঙ্গে পরকীয়ায় জড়ানোর চেষ্টা করেন, তবে এতে ব্যর্থ হন। অভিযোগ, সাইফুল সেই পরাজয়ের পর ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে হত্যা করেন।

আজ সকাল ১০টার দিকে, গৃহবধূ তার শ্বশুরের সঙ্গে বাবার বাড়ি যাওয়ার পথে অটোরিকশা চলার সময় সাইফুল তাদের গতিরোধ করে। এরপর গৃহবধূকে ছুরিকাঘাত করে এবং তার শ্বশুরকেও আহত করে। ঘটনাস্থলে গৃহবধূর মৃত্যু হয়। আহত শ্বশুর বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গৃহবধূ ও তার শ্বশুরের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সাইফুল ইসলাম পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট