1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা : গ্রেফতার- ১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইয়াছিন হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী জায়েদা আক্তার (১৩) এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের নজরুল শিকদারের মেয়ে। বিকালে প্রাইভেট পড়তে যাবার পথে অভিযুক্ত ইয়াছিন সহ ৩/৪ জন বখাটে মেয়েটিকে ইজিবাইক থেকে জোর করে নামিয়ে ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশে একটি সুপারি বাগানে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ইয়াছিন সহ বখাটেরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বোন রুনা আক্তার বাদী হয়ে রাতে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মৃত মনির হাওলাদারের ছেলে মো. ইয়াছিন হাওলাদার (২৪), মিজানুর রহমান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২০), ইয়াছিন গাজীর ছেলে মো. রাজু গাজী (২০) এবং তোফাজ্জেল আকনের ছেলে জিহাদ আকন (২২)।

পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইয়াছিন হাওলাদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট