1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি মহেশপুরের ২০ শয্যার হাসপাতাল আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে হাসপাতালে শিশুরোগীর চাপ বেড়েছে

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
হাসপাতালে শিশুরোগীর চাপ বেড়েছে

টানা কয়েক দিনের তীব্র শীত ও হিমেল বাতাসে পঞ্চগড় জেলায় শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শয্যার সংকুলান না হওয়ায় বারান্দার মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মেরিনা আক্তার তাঁর আট মাস বয়সী সন্তান মুস্তাকিনকে নিয়ে গত রোববার থেকে হাসপাতালে আছেন। শয্যা না থাকায় বারান্দার মেঝেতে রেখে মুস্তাকিনের চিকিৎসা চলছে। মেরিনা জানান, চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ২১৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৫৩ জন, নারী ১০৫ জন এবং নবজাতক ও শিশু ৫৬টি। সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আরও ৫ জন শিশু ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডের ২২টি শয্যার বিপরীতে ৪৭টি শিশু চিকিৎসাধীন। নবজাতক পরিচর্যা কেন্দ্রটিতে ১১ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১৪ নবজাতক।

সায়দার আলী, পঞ্চগড় সদর উপজেলার সিতাগ্রাম এলাকার বাসিন্দা, আজ সকালে তাঁর ৮ মাস বয়সী ছেলে সাফিনকে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, ‘তিন দিন ধরে ছেলেটি পাতলা পায়খানা ও বমিতে ভুগছে। হাসপাতালের শয্যা না থাকায় বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে।’

হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মনোয়ারুল ইসলাম জানান, শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেক বেশি। তিনি পরামর্শ দেন, শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, বাসি খাবার না খাওয়ানো উচিত, শিশুদের নিয়মিত টিকা দিতে হবে, বয়স্ক ব্যক্তিদেরও বাড়তি যত্ন নেওয়া উচিত।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন অন্তত ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে রোগবালাই ছড়াচ্ছে। চিকিৎসকরা বলছেন, শীতজনিত রোগ এড়াতে সচেতনতার পাশাপাশি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট