1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা কালীগঞ্জে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এমপি আবু তালিবের

পিলখানা হত্যাকাণ্ডের বিচার পেতে শহীদদের স্বজনরা অপেক্ষায় আছেন: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূসে

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্যরা প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও সুবিচারের অপেক্ষায় আছেন।

তিনি বলেন, “আজ ২৫ ফেব্রুয়ারি, প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সব শহীদের স্মরণে এখন থেকে প্রতি বছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই দিনে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান, শহীদ সেনা কর্মকর্তাদের। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একইসঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জানাই সমবেদনা ও সহমর্মিতা।”

তিনি উল্লেখ করেন, শহীদ পরিবারের সদস্যরা এখনো স্বজন হত্যার বিচার চান এবং দীর্ঘদিন ধরে জাতিকে বিভ্রান্তিতে রাখা হয়েছে। “রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশ ও জনগণ যেন শহীদ পরিবারসহ সব নিপীড়িতের পাশে দাঁড়ায়, সেই আশাবাদ রাখছি।”

প্রধান উপদেষ্টা বলেন, “এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির নিয়ামক হয়ে থাকবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা সাহসী শহীদদের আত্মত্যাগ আমাদের সঠিক পথে পরিচালিত করবে। আমরা যেন দুঃশাসন, ষড়যন্ত্র ও অহংকার থেকে দূরে থাকি এবং মানুষ তার যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, “ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশই যেন হয় আদর্শিক মাপকাঠি। জাতির শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই। শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে আমি আবারও সব শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট