1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া।

ভ্রাম্যমাণ প্রতিনিধি: এম হাসান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে প্রথমবারের মতো হামলা করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ওই হামলা চালায় রাশিয়ান বাহিনী। হামলার বিষয়টি ইউক্রেনের বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে, আজ ভোরে রাশিয়া ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । এবং একই সময়ে অন্য অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেন আরো জানিয়েছে যে, রাশিয়া ধারণা করেছিল, এই হামলার মাধ্যমে ডিনিপ্রো অঞ্চলটি একেবারে ধ্বংস করে দেবে। এই কারণে তারা একসাথে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র দিয়ে একসাথে হামলা করেছে । তবে ইউক্রেনীয় বাহিনী ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করছে। ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার সক্ষমতা আছে রাশিয়ার। মূলত, অন্য মহাদেশের শত্রুর ঘাঁটিতে হামলা করতে এই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট