1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ফাইন ফুডসের প্রথম প্রান্তিকে মুনাফা বৃদ্ধি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ফাইন ফুডস লিমিটেড

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধি দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১ দশমিক ৮ পয়সা

গতকাল বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ফাইন ফুডসের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ১৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৪ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা

আজ বৃহস্পতিবার লেনদেনের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে ফাইন ফুডস। এই প্রতিবেদন লেখার সময় কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২১৩ টাকা। আজকের লেনদেনে সর্বোচ্চ দাম ছিল ২২১ টাকা এবং সর্বনিম্ন দাম ২১৭ টাকা ১০ পয়সা

গত এক বছরে ফাইন ফুডসের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২২১ টাকা, আর সর্বনিম্ন দাম ছিল ১১৫ টাকা

আজ দুপুর ১২টা পর্যন্ত ফাইন ফুডসের প্রায় ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ এবং প্রথম প্রান্তিকের শক্তিশালী ফলাফল শেয়ারের মূল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বিগত কয়েক বছরে ফাইন ফুডস লভ্যাংশ প্রদানে তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি। ২০২৩ সালে দিয়েছে মাত্র ১ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২২ সালে ১ দশমিক ৫০ শতাংশ, ২০২০ সালে ১ শতাংশ, ২০১৯ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে, ২০১৮ এবং ২০১৭ সালে ৩ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

অর্থবছরের শুরুতে ফাইন ফুডসের মুনাফা বৃদ্ধির এই ধারা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা। কোম্পানিটি যদি এই গতি ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ প্রদানের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট