1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

নিলামে আরও ২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
রেমিট্যান্স

নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক এই ২ কোটি মার্কিন ডলার কিনেছে। এ নিলামে কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বা ৫ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং ডলারের বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট