1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ফিতনা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির ফিতনা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় জেনারেল মুনির বলেন, ‘সন্ত্রাসীদের রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা উচিত, তারপর তারা করুণা আশা করতে পারে।’

তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘দুনিয়াতে তাদের শাস্তি হবে এবং কিয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে। যারা তাদের অপকর্ম ও ফ্যাসাদের জন্য অনুতপ্ত হবে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন।’

পাকিস্তানে চলমান সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘এই জঙ্গিরা ধর্মচ্যুত এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা ইসলামের বিকৃত ব্যাখ্যা তুলে ধরছে, যা প্রকৃত ধর্মীয় আদর্শের পরিপন্থী। আমরা কখনোই এই গোষ্ঠীকে তাদের মতাদর্শ দেশের ওপর চাপিয়ে দিতে দেব না।’

নারীদের অধিকার বিষয়ে জেনারেল আসিম মুনির বলেন, ‘ইসলামই প্রথম ধর্ম, যা নারীকে সম্মান ও অধিকার প্রদান করেছে। ইসলাম নারীদের মা, বোন, কন্যা বা স্ত্রী হিসেবে মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের ধর্ম নারীদের যে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট