1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি কর্মীর মৃত্যু, আহত ২

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশি কর্মীদের ঘটনা
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাতে দিঘুরা আইল্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকারদুর্ঘটনায় আহত হয়েছেন জামাল উদ্দিন সাদ্দাম হোসেন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসদূতাবাস জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানী মালে শহরের IGMH Hospital-ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

দূতাবাসের বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য এই দুর্ঘটনা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রবাসে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট