1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর উদ্যোগে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি , ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসেন আলী।

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসময় ভূমিকম্প, সিলিন্ডার বিস্ফোরণ , অগ্নিকান্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট