1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা ঝিনাইদহে বিকাশ প্রতিনিধিকে ছুরিকাঘাত, চালকের সাহসিকতায় রক্ষা পেল ৩ লাখ টাকা

মানবিকতায় প্রশংসায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল

সুকুমার রায় কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
দিনাজপুরের কাহারোলে পানিতে তলিয়ে যাওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল

দিনাজপুরের কাহারোলে পানিতে তলিয়ে যাওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরি দল। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিকতায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।

জানা যায়, কাহারোল উপজেলার ভবানীপুর গ্রামের মো. আব্দুস সবুর (৮৮) শনিবার (১৬ মে) সকালে বাড়ির পাশে পূনর্ভবা নদীর তীরে হাঁস ধরতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান তিনি।

ঘটনাটি জানাজানি হলে তার ছেলে আব্দুল হালিম কাহারোল ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে না পারায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে তারা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ ও নিরলস প্রচেষ্টার জন্য রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট