1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা, ভাঙচুর ও মারধর

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা, ভাঙচুর ও মারধর

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত আলোচনা সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

হামলার সময় সভার চেয়ার ভাঙচুর, ব্যানার ছেঁড়া এবং সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আলোচনা সভা শুরু হওয়ার পরপরই একদল লোক হট্টগোল শুরু করে। তারা চেয়ার ভাঙচুর এবং ব্যানার ছেঁড়ার পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, “শান্তিপূর্ণভাবে আলোচনা সভা চলছিল। হঠাৎ করেই যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের কর্মসূচি পণ্ড করে দেয়।”

তিনি আরও জানান, “হামলাকারীরা আমাকে পুকুরে ফেলার চেষ্টা করেছিল। তবে উপস্থিত লোকজনের বাধার কারণে তারা তা করতে পারেনি।”

জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত।

হামলার অভিযোগ অস্বীকার করে মহানগর কৃষক দলের সদস্যসচিব সাঈদ তালুকদার গণমাধ্যমকে বলেন, “আমরা সেখান দিয়ে যাওয়ার সময় আলোচনা সভা থেকে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে স্লোগান দেওয়া হচ্ছিল। এতে আমাদের কর্মীরা উত্তেজিত হয়ে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। তবে আমরা তাদের শান্ত করেছি।”

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, “অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় নাগরিক কমিটির অনুষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠনের নেতাকর্মীরা সোচ্চার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট