1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায়, ডিজেল-অকটেন-পেট্রলে বড় বৃদ্ধি ডোমারে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, আটক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা নিয়ে অনিশ্চয়তা হরমুজ প্রণালিতে আটকে ‘বাংলার জয়যাত্রা’, কূটনৈতিক তৎপরতার চেষ্টা চলছে ইসরায়েল ‘নিরাপত্তা’কে ঢাল বানিয়ে ভূখণ্ড বাড়াচ্ছে: তুরস্ক খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ, তদন্তের দাবি নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকে ডুবে দুই শিশুর মৃত্যু আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ডালে দুর্ঘটনার শঙ্কা, দ্রুত অপসারণের দাবি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) এক টেলিফোন আলাপে তিনি এ শুভেচ্ছা জানান।

শেহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি, তিনি জানান যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন।

উভয় নেতার আলোচনায় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে আসে। শেহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, “বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”

তিনি আরও বলেন, “আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

শেহবাজ শরিফ আরও জানান, “ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি, কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।”

এই ফোনালাপের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট