1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষে বিশ্বজ্বালানি বাজারে বিশাল অস্থিরতা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিল হাইকোর্ট ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ষষ্ঠ দিনে, তেহরানে হাজারের বেশি নিহত

মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি, ২০ ফেব্রুয়ারির মধ্যে চাকরি বিধি চূড়ান্তের দাবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
মেট্রোরেল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মীরা চাকরিবিধি চূড়ান্ত করতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে প্রণয়ন না হলে মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা, সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলে জানানো হয়েছে

ডিএমটিসিএলে উন্মুক্ত নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ণের নির্দেশনা দেন, ডিএমটিসিএলের ৬০তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে এই বিধিমালা চূড়ান্ত করার কথা থাকলেও পাঁচ মাস পার হলেও তা বাস্তবায়ন হয়নি, বিধিমালা না থাকায় ইতোমধ্যে ২০০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন, এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে

গত ১৩ ফেব্রুয়ারি কর্মীরা চাকরি বিধিমালা প্রণয়নের জোর দাবি জানান, এরপর সোমবার পর্যন্ত ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া বিধিমালা নিয়ে আলোচনা করেছে, দ্রুত বোর্ড সভার মাধ্যমে চূড়ান্ত বিধিমালা প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, সার্ভিস রুল প্রণয়নের কাজ চলছে, এটি চূড়ান্তের পথে রয়েছে, তবে তিনদিনের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব নয়, একটি কমিটি গঠন করা হয়েছে যারা বিষয়টি পর্যবেক্ষণ করছে, যথাসময়ে বিধিমালা চূড়ান্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট