1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খামেনির মৃত্যুর পর সিদ্ধান্ত বিশেষজ্ঞ পরিষদের ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদেরও চ্যালেঞ্জ করার সাহস রাখে মানবাধিকার কমিশন: মইনুল ইসলাম চৌধুরী উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার, এএফসি এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ নারী দল নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট: বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ ঈদে সাধারণ মানুষের জন্য নতুন টাকা নয়, শুধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে: নিহত ১২০০ ছাড়াল, কাতার-সৌদি-বাহরাইনেও হামলা

যশোরের মণিরামপুরে ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের প্রতিবাদে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী শাহীন আলমের অভিযোগ, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও কার্যালয়ের সামনে শহীদ মিনারের কাছে তাঁকে মারধর করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে এ ঘটনায় অভিযোগ উঠেছে। শাহীন আলম জানান, অফিস সহকারী সাইফুল ইসলামের সঙ্গে কথা বলার সময় সাইফুলের মুঠোফোনে মোতাহারুল ইসলামের ফোন আসে। ফোনে কথা বলার একপর্যায়ে মোতাহারুল তাঁর সঙ্গে কথা বলতে চান। ফোন ধরার পরপরই তিনি গালমন্দ ও হুমকি দিতে থাকেন এবং তাঁর অবস্থান জানতে চান। শাহীন আলম তাঁর অবস্থান জানানোর পর কিছুক্ষণ পরই মোতাহারুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন এসে তাঁকে ঘিরে ধরেন। রিপন সরদার নামের একজন তাঁর মাথায় থাপ্পড় মারেন, অন্যরা ধাক্কাধাক্কি করেন। পরে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টুর সঙ্গে ফোনে কথা বলার পর তাঁরা চলে যান।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। ইউএনও নিশাত তামান্না বলেন, ‘আমরা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য হয়রানিমুক্ত সুষ্ঠু কর্মপরিবেশ দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনো মামলায় যাইনি। ডিসি স্যারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি, দ্রুত একটি সিদ্ধান্ত আসবে।’

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মোতাহারুল ইসলাম বলেন, ‘শাহীন আলমের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। তাঁর অভিযোগ সম্পূর্ণ মনগড়া।’ তবে শাহীন আলমকে মারধরের অভিযোগে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রিপন সরদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী ও সদস্যসচিব মো. মাসুদ গাজী স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার দুপুরে এ বহিষ্কারাদেশ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট