1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত ঢাকায় দায়িত্বে থাকবেন ট্র্যাসি জ্যাকবসন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
ট্র্যাসি জ্যাকবসন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন সিনেটে মিলির মনোনয়ন নিয়ে কোনো শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসছেন না। এর ফলে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স – সিডিএ) হিসেবে দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই ট্র্যাসি জ্যাকবসন ঢাকায় এসে দায়িত্ব নেবেন। ঢাকায় আসার আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

মার্কিন দূতাবাস ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্র্যাসি জ্যাকবসন দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত পিটার হাস বিদায় নেবেন না।

কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশ ও প্রতিবেশী মিয়ানমারের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে ট্র্যাসি জ্যাকবসনকে ঢাকায় পাঠানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতে ট্র্যাসি জ্যাকবসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

জর্জ হপকিনস ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী ট্র্যাসি জ্যাকবসন একজন পেশাদার কূটনীতিক। এর আগে তিনি তুর্কমিনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া এবং লাটভিয়াসহ বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে কাজ করেছেন।

২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসর নেওয়ার পরও তাঁকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিব পদে রাখা হয়। ২০২১ সালে তাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান–সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্র্যাসি জ্যাকবসনকে ইরাকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হলেও সিনেটে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তা ঝুলে ছিল।

ঠিক ১৭ বছর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০০৭ সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুই মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের মাঝখানে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন একজন সিডিএ।

২০০৬ সালের এপ্রিলে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে প্যাট্রিসিয়া বিউটেনিস দায়িত্ব নেন। কিন্তু ১৪ মাস পর তাঁকে ইরাকে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২০০৮ সালের এপ্রিলে জেমস এফ মরিয়ার্টি পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগপর্যন্ত ৯ মাস ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন গীতা পাসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট