1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

সিইসি নাসির উদ্দিনের ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হওয়া ভোটার কার্যক্রম সরেজমিনে দেখতে কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন এবং জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, সিইসির সঙ্গে এই সফরে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবিরও অংশ নেবেন। তারা আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ ১৭ আগস্ট জাপান সফরে গিয়েছেন ভোটার কার্যক্রম পর্যবেক্ষণ করতে। তিনি ২৩ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এ পর্যন্ত এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। কানাডায় এই কার্যক্রম সরাসরি পরিদর্শনের মাধ্যমে সিইসি নাসির উদ্দিন প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট