1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হক নুরু’র উপর ঢাকায় হামলার প্রতিবাদে স্থানীয় গণ অধিকার পরিষদ শৈলকুপায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাইলট স্কুল থেকে শুরু হয়ে ব্রীজের উপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেলে এসে হামলা চালায়।

এ সময় গণ অধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রাব্বি হাসানকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যরা ঝিনাইদহ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামের ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট