1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া—চাপের মুখে অর্থনীতি হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রত্যাখ্যান করল জিসিসির ছয় দেশ বজ্রপাতের সময় করণীয়: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনের স্থান দখল আট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা থাকবে এক বছর

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে ইতিবাচক সমাধানের আশাবাদী: ড. মুহাম্মদ ইউনূস 

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই আলোচনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করবে এবং উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান তৈরি হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই কথা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ বিষয়টি পর্যালোচনা করছে এবং এটি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। “আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব,” বলেন প্রধান উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, “এখনো পুরো বিষয়টি আলোচনা শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটি পর্যালোচনা করছি এবং আমাদের নেওয়া পদক্ষেপগুলোতে আশাবাদী যে, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা এমন একটি সমাধানে পৌঁছাতে পারব, যা উভয় পক্ষের জন্য লাভজনক হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন কিছু করবো যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।”

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে। যাতে শুল্কবিষয়ক জটিলতা নিরসন হয়।”

প্রেস সচিব আরও জানান, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

গত বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেন। এর আগে, এসব পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট