1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

রাতে বিশ্বরেকর্ড গড়ে বিশ্রামের সুযোগ না পেয়ে সকালেই স্কুলে হাজির

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান
আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান

ইউরোপিয়ান প্রতিযোগিতার তৃতীয় স্তরের লিগ উয়েফা কনফারেনস লিগে নতুন ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের তরুণ ফুটবলার মাইকেল নুনান। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতায় গোল করে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তবে অবাক করা বিষয়, বিশ্বরেকর্ড গড়ার পরদিন সকালেই স্কুলে হাজির হতে হয়েছে নুনানকে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা কনফারেনস লিগ প্লে-অফের প্রথম লেগে নরওয়েজিয়ান ক্লাব মোলদের বিপক্ষে খেলতে নামে আইরিশ ক্লাব শার্মক রোভার্স। ম্যাচের ৫৭ মিনিটে দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন নুনান। মাত্র ১৬ বছর ১৯৭ দিনে কনফারেনস লিগে গোল করে নতুন রেকর্ড গড়েন তিনি। নুনানের এই গোলেই ১-০ ব্যবধানে জয় পায় শার্মক রোভার্স।

ম্যাচ শেষে কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তরুণ এই আইরিশ ফুটবলার। রাতেই ডাবলিনে ফিরে পরদিন সকালে স্কুলে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নুনানের মা স্যান্ডি নুনান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।’

নুনানের আগে এই রেকর্ডটি ছিল স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে। হার্ট অব মিডলোথিয়ানের হয়ে গত ডিসেম্বরে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে গোল করেছিলেন উইলসন, তখন তার বয়স ছিল ১৭ বছর ২৮৮ দিন।

তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন নুনান। এখনও এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ঘানার সাবেক মিডফিল্ডার নিল ল্যাম্পতে। ১৯৯১ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) অ্যান্ডারলেখটের হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন ল্যাম্পতে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর ১০০ দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট