1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন জলাবদ্ধতা ও মশা নিয়ন্ত্রণে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
হাইকোর্টে

রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথবাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন—এ মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) গীতিকবি ও সংবিধান বিশ্লেষক শহীদুল্লাহ ফরায়েজী এ রিট আবেদন করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার ওমর ফারুক। এ রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী শহীদুল্লাহ ফরায়েজী বলেন, “আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন প্রধান বিচারপতির কাছে, স্পিকারের কাছে নয়। এটি সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী।”

ব্যারিস্টার ওমর ফারুক জানান, সংবিধানের মূল বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর কথা ছিল। তবে পরবর্তীতে সংবিধান সংশোধনের মাধ্যমে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটের মাধ্যমে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রপতি যেহেতু প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান, সেহেতু রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির কাছেই শপথ নিতে হবে।

শহীদুল্লাহ ফরায়েজী যুক্তি দিয়ে বলেন, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান সেই দেশের প্রধান বিচারপতি। সংসদীয় সরকার পদ্ধতি হোক বা রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি, সবক্ষেত্রেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছেই শপথ গ্রহণ করে থাকেন। এটি বিশ্বব্যাপী স্বীকৃত একটি সাংবিধানিক রীতি। কিন্তু বাংলাদেশে এর ব্যত্যয় ঘটেছে।

বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট