1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হলো: সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

দেশের গণপরিবহনের জন্য জ্বালানি তেল সরবরাহে আর কোনো রেশনিং সীমা থাকছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলমতিনি বলেন, দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহন শনিবার রাত থেকেই প্রয়োজন অনুযায়ী তেল পাবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি তথ্য জানান। মন্ত্রী বলেন, “দূরপাল্লা গণপরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের রেশনিং আজ রাত থেকে আর থাকছে না। বাসগুলো পর্যাপ্ত তেল পাবে, যাতে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা যায়।”

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা—বিশেষ করে ইরান, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। পরিস্থিতি সামাল দিতে গত মার্চ জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের জন্য তেল সরবরাহে সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন নিতে পারছিল। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই সীমা ছিল সর্বোচ্চ ১০ লিটার। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) মাইক্রোবাস প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল নিতে পারছিল।

পিকআপ বা লোকাল বাসের জন্য দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল বরাদ্দ ছিল। অন্যদিকে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান এবং কনটেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এর ফলে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে বাস দূরপাল্লার যানবাহনগুলো এখন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে।

তবে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে এখনো কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট