1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

শফিক রেহমান ফিরে পেলেন দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
দৈনিক ‘যায়যায়দিন’

বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা ও ছাপাখানা শাখা) নুসরাত নওশীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, প্রকাশনার নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছিল সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান অভিযোগ করেন যে, অনুমোদিত প্রেস থেকে পত্রিকাটি ছাপা না হলেও প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছিল।

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩-এর ১০ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পত্রিকাটি পুনরায় প্রকাশের অনুমতি পেল।

এ বিষয়ে শফিক রেহমান বলেন, “ন্যায়ের জয় হয়েছে। দৈনিক যায়যায়দিন আবার নিয়মিত প্রকাশিত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পত্রিকাটির ডিক্লেয়ারেশন পুনরুদ্ধারের ফলে এটি আবারও নিয়মিত প্রকাশের পথে ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট