1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

শান্তিপ্রিয় মানুষের উপর স্টিমরোলার চালিয়েছে খুনি হাসিনা বাগেরহাটে – কৃষিবিদ শামীমুর রহমান শামীম

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কৃষিবিদ শামীমুর রহমান শামীম
বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় কৃষিবিদ শামীমুর রহমান বলেন, খুনি হাসিনা দীর্ঘ ১৭ বছর এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর স্টিমরোলার চালিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গুম ,খুন , লুটপাটের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করেছিল।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসরদের দিয়ে ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বোঝানোর আহ্বান জানান তিনি আরো বলেন, দেশের মানুষের ন্যার্য্য অধিকার ফিরিয়ে আনতে রাজনৈতিক সরকার গঠনে অল্প সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।
 দ্রুত সময়ের মধ্যে সংস্কারের মাধ্যমে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত  খান জাহান আলী দরগা মাঠে ২৩ ফেব্রুয়ারি  জনসভায় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপরোক্ত কথা বলেন। নৃত্য  পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবীতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়।
 বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন , খুলনা বিভাগের (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ এ বি এম ওবায়দুল ইসলাম ,  জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু ,  জাতীয় নির্বাহী কমিটি সদস্য মুজিবুর রহমান , জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওয়াহিদুজ্জামান দিপু ,  খুলনা জেলা বিএনপির যুগ্ম – আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম,  বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম,  বাগেরহাট জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর রহমান আলম , আরো উপস্থিত বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট