1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা মেধাবীরাই আগামীর দেশ পরিচালনা করবে: শামীম সাঈদী দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান জিয়ানগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া চিকিৎসক ও সহকারী গ্রেফতার বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া—চাপের মুখে অর্থনীতি হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রত্যাখ্যান করল জিসিসির ছয় দেশ বজ্রপাতের সময় করণীয়: আবহাওয়া অধিদপ্তরের জরুরি সতর্কবার্তা সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে উত্তেজনা, সংবাদ সম্মেলনের স্থান দখল আট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বজ্রপাত ও ঝড়ের আশঙ্কা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা থাকবে এক বছর

সাবেক ছাত্রদল নেতার হাতে বৃদ্ধ পিতার হাত-পা ভাঙা, প্রতিশোধে কুপালো ছোট ভাই

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

পারিবারিক কলহের জেরে বৃদ্ধ পিতা সুরুজ মিয়াকে (৭০) লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তারই বড় ছেলে আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন।

পারিবারিক কলহের জেরে বৃদ্ধ পিতা সুরুজ মিয়াকে (৭০) লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে তারই বড় ছেলে আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন।

ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পূর্বপাড়া গ্রামে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, বৃদ্ধ সুরুজ মিয়া তার সন্তানদের নিকট থেকে কোন ভরণ-পোষণ না পেয়ে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে আসছিল। সুরুজ মিয়ার এ ভিক্ষাবৃত্তিকে ভালো চোখে না দেখে তার ছেলে মোয়াজ্জেম হোসেন সুরুজ মিয়াকে ভিক্ষা করতে মানা করে আসছিল।

এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে সাবেক ছাত্রদল নেতা মোয়াজ্জেম হোসেন লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে বৃদ্ধ পিতা সুরুজ মিয়ার হাত-পা ভেঙ্গে দেয়। এরই প্রতিবাদে সুরুজ মিয়ার ছোট ছেলে জিটুল রাগে-ক্ষোভে তার বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে বটি দিয়ে কুপিয়েছে। বর্তমানে বৃদ্ধ পিতা সুরুজ মিয়া ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তার নিজ বাড়ীতে অবস্থান করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট