1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট’

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে আরও ৯০৮ জনসহ মোট ১ হাজার ৪৯৩ জনকে আটক করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:
এই সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, ৩টি কার্তুজ, একটি ম্যাগজিন, একটি লোহার দা এবং ৬টি চাকু ও সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে। এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) অভিযানে ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যান্য মামলায় ৫৭২ জনকে আটক করা হয়।

সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট